রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পূবালী ব্যাংক লিমিটেডের ১২৩তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৬শে ডিসেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলা সদরের হাসপাতাল রোডের ডি.এম সুপার মার্কেটের দোতলায় এই উপশাখা কার্যালয় উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাফ হোসেন।
ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক নুর আলম জিকুর সভাপতিত্বে উদ্বোধন পূর্ব আলোচনা পর্বে বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, পাংশা শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান, বালিয়াকান্দি উপশাখার ব্যবস্থাপক কামরুল হাসান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী শেখ, বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী শরিফুল ইসলাম লাড্ডু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



