ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার কারণে আবারো সাড়ে ৭ ঘণ্টা ফেরী বন্ধ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-২৯ ১৩:১৫:৪৯

 ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল ২৯শে ডিসেম্বর আবারো এ রুটের ফেরী চলাচল সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল।

   বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে গত ২৮শে ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়।
   এদিকে, দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আটকে পড়া পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ছোট যানবাহনের সিরিয়াল তৈরি হয়। এতে শীতের মধ্যে আটকে পড়া যানবাহনের যাত্রী ও চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়। 

বালু কাটা বন্ধসহ চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের
কালুখালীর চর শ্রীপুরে কৃষকের লীজি জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ