ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
গোয়ালন্দের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-২৯ ১৩:১৬:৫১

  মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অনিয়মের দায়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

   গতকাল ২৯শে ডিসেম্বর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এ জরিমানা করা হয়। 
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ রেলগেট বাজারের বিধান মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩ হাজার টাকা এবং উজানচর ইউনিয়নের শামসু মন্ডলের বাজারের হায়দার স্টোরের মালিককে ৪ হাজার টাকা ও শেখ ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযানকালে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের এবং নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদানসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

বালু কাটা বন্ধসহ চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের
কালুখালীর চর শ্রীপুরে কৃষকের লীজি জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ