ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
পদ্মায় পানি বৃদ্ধি-তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচলে ধীরগতি
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৮-১৯ ১৪:৫৭:৪৭

 গত কয়েক দিনে পদ্মা-যমুনায় পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। 

  তীব্র স্রোতের কারণে ধীর গতিতে চলাচল করছে ফেরী। এতে আগের চেয়ে নদী পার হতে দ্বিগুন সময় লাগছে। ফলে জ্বালানী খরচ বেড়ে গেছে প্রায় দ্বিগুন। তবে দৌলতদিয়া ঘাট প্রান্তে কোন যানবাহনের যানজট নেই। ঘাটে আসা যানবাহন গুলো সরাসরি ফেরীতে উঠে নদী পার হচ্ছে।

  গতকাল ১৯শে আগস্ট দুপুরে দৌলতদিয়া ৬নম্বর ফেরী ঘাটে গিয়ে দেখা যায়, যানবাহনের জন্য বনলতা ইউটিলিটি ফেরী অপেক্ষা করছে। 

  স্থানীয়রা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে ঘাটে অনেক যানবাহন কমে গেছে। বর্তমান সময়ে ঘাটে ফেরীগুলো দীর্ঘক্ষণ অপেক্ষা করে কিছু যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাট ছেড়ে যায়।

  ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক চালক হামিদুর রহমান বলেন, পাটুরিয়া ঘাটে এসেই সরাসরি ফেরীতে উঠতে পেরেছি। তবে নদীতে পানি বাড়ার ফলে ফেরীতে নদী পার হতে আগের চেয়ে দ্বিগুন সময় লেগেছে। তবে আমরা ঘাটে এসে কোন ভোগান্তিতে বা সিরিয়ালে পড়িনি। তবে ফেরীগুলোকে অনেকদূর ঘুরে আসতে হচ্ছে।

  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ সালাহ উদ্দিন জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরীর মধ্যে বর্তমানে ছোট-বড় ১২টি ফেরী যানবাহন পারাপারে চলাচল করছে। 

  তিনি আরো বলেন, পদ্মায় পানি বৃদ্ধিতে আগের চেয়ে বর্তমানে নদী পার হতে ফেরীগুলোতে বেশী সময় লাগছে। পাটুরিয়া থেকে একটি ফেরি দৌলতদিয়া আসতে কমপক্ষে ১ঘন্টা সময় লাগছে। আমাদের দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করছে। ফেরীতে উঠতে কোন যানবাহনকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছেনা। সরাসরি তারা টিকেট কেটে ফেরীতে উঠতে পারছে।

 
 রাজবাড়ীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
 মিজানপুরে বজ্রপাতে পিতা  নিহত॥শিশু কন্যা আহত
 গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ