ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
গোয়ালন্দ পৌরসভার ১৬টি পূজা মন্ডপ পরিদর্শনে পৌর মেয়র নজরুল মন্ডল
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-২৫ ১১:৫১:৩৯

 শারদীয় দুর্গাপূজায় গোয়ালন্দ পৌরসভার ১৬টি পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল। গত দুই দিনে তিনি এসব মন্ডপ পরিদর্শন করেন।

 এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কার্তিক ঘোষ, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন কুটিন, খলিলুর রহমান মোহন, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মাফিয়া আক্তার ট্রফি ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্ডপের প্রতিনিধিদের সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করেন।

 

বালু কাটা বন্ধসহ চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের
কালুখালীর চর শ্রীপুরে কৃষকের লীজি জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ