ঢাকা রবিবার, মার্চ ২৯, ২০২৬
খানখানাপুরে ৪৩৩ ভরি অবৈধ রুপাসহ পাচারকারী গ্রেফতার
  • মাতৃকণ্ঠ
  • ২০২৪-০৫-১১ ১৫:০১:৩৫

ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় গত ১০ই মে বিকাল পৌনে ৫টায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪৩৩ ভরি রুপার অলংকারসহ পাচারকারী বাসযাত্রী মীর হালিম হোসেনকে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি’র একটি দল। গ্রেফতারকৃত মীর হালিম হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর গ্রামের মীর হাসেম আলীর ছেলে। চোরাচালানোর মাধ্যমে ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে ৪টি পার্স ব্যাগের মধ্যে প্রায় ৪৩৩ ভরি ওজনের রুপার অলংকার বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।

 
দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় সরকারী জমিতে বালু ব্যবসাকে ঘিরে চলছে যত অবৈধ কারবার
দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির যত কারণ!
অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ
সর্বশেষ সংবাদ