ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
জনসাধারণকে কারফিউ মেনে চলার আহবান সেনাবাহিনীর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-০৪ ১৬:২৩:০৪

 জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) গতকাল ৪ঠা আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

 আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে উল্লেখ করে এ ব্যাপারে জনগণকে সার্বিক সহযোগিতা করতে সেনাবাহিনীর পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

 

প্রধানমন্ত্রীর সাথে খুলনা রেঞ্জ ডিআইজি’র কুশল বিনিময়
ভিসা কার্ডধারীদের জন্য ‘গুগল পে’ সেবা চালু করলো সাউথইস্ট ব্যাংক
প্রধানমন্ত্রীর তারেক রহমানের সাথে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সর্বশেষ সংবাদ