ঢাকা মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের বিদায় সংবর্ধনা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-০৯ ১৪:২১:২৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের বদলিজনিত বিদায় সংবর্ধনা গতকাল ৯ই ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়।।

 অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকাসহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তা বিদায়ী ইউএনও’র কর্মকালীন সময়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের প্রশংসা করেন।

 গোয়ালন্দে দায়িত্ব পালনকালে উপজেলার সকল দপ্তরসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক এবং সকলস্তরের মানুষের সহযোগিতা পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

 পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকা। 

 উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

 

পাংশায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ ও সামগ্রী বিতরণ
গোয়ালন্দে বিদ্যুতের চোরাই মালামালসহ ১জন গ্রেফতার
গোয়ালন্দে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র চোরাকারবারী বাসযাত্রী গ্রেফতার
সর্বশেষ সংবাদ