ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
রাজবাড়ীর বিশুদ্ধ খাদ্য আদালতে নির্মল ও শংকর মিষ্টান্ন ভান্ডারকে দুই লক্ষ টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-০৫ ১৫:২১:৫১

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ নানা অপরাধে রাজবাড়ীর ঐতিহ্যবাহী নির্মল ও শংকর মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
 গতকাল ৫ই আগস্ট বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোঃ মহসিন হাসানের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার(সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত অভিযান পরিচালনা করা হয়।
 জানা গেছে, খাদ্য আদালতটি রাজবাড়ী প্রধান বাজারের শংকর মিষ্টান্ন ভান্ডার, নির্মল মিষ্টান্ন ভান্ডার(ভাদু সাহা), হিরালাল মিষ্টান্ন ভান্ডার এবং নয়াটেস্ট ফাস্টফুড ও মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালায়। 
 এ সময় শংকর মিষ্টান্ন ভান্ডার এবং নির্মল মিষ্টান্ন ভান্ডারে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা- ৩২(গ), ৩৩, ৩৯ অধীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, পণ্যের চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদন ইত্যাদি ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠান ২টিকে ১লক্ষ টাকা করে মোট ২লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
 এছাড়া হিরালাল মিষ্টান্ন ভান্ডার এবং নয়াটেস্টে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনে ব্যত্যয়জনিত ত্রুটিসমূহ সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়। 
 রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোঃ মহসিন হাসান বলেন, আজকে আমরা বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে নামি। এ সময় রাজবাড়ীর দুইটি মিষ্টিন্ন ভান্ডার শংকর ও নির্মলের কারখানা ও দোকানে যাই। সেখানে গিয়ে আমরা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বেশ কয়েকটি অপরাধ আমাদের নজরে আসে। পরে তাদের নিরাপদ খাদ্য আইনের তিনটি ধারায় দুই প্রতিষ্ঠানকে ১লক্ষ করে মোট ২লক্ষ টাকা জরিমানা করেছি। আমরা এই খাদ্য আদালতের মাধ্যমে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।
 এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন এবং জেলা পুলিশ ও আনসারের ২টি দল উপস্থিত ছিলেন।
 

সরকার দেশের জনগণকে দক্ষ-নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন উপহার দেবে----জনপ্রশাসন উপদেষ্টা
গণমাধ্যমকে স্বাধীনতা না দিলে তাদের সৃজনশীলতা থাকবে না------তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বশেষ সংবাদ