ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৫-০৮-১৬ ১২:২৫:০৫

ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির অভিষেক আজ ১৬ই আগস্ট সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় আর্কাইভস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 অভিষেক অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা মূলত কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার অফিসারদের নিয়ে গঠিত।
 বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হক এবং আমন্ত্রিত অতিথি ছিলেন জুলাই আন্দোলনে শহীদ ইয়ামিনের বাবা মোঃ মহিউদ্দিন। 
 এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের মহাসচিব ও অতিরিক্ত সচিব(গ্রেড-১ পিআরএল) মহঃ মনিরুজ্জামান।
 ঢাকাস্থ মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতিসহ আরো অনেক বিশিষ্টজন উক্ত সভায় বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, পদ্মা পাড়ের জেলা কুষ্টিয়া। পদ্মা-গড়াইয়ের তীরে অবস্থিত বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা অবহেলিত এবং পিছিয়ে পড়া এলাকা। এ এলাকার উন্নয়নের জন্য বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামসহ অন্যান্য এ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে জোরালো ভূমিকা পালন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
 তিনি আরো বলেন, ২৪ এর শহীদ এবং যোদ্ধারা যে উদ্দেশ্যে তাদের জীবন, রক্ত ও অঙ্গ কুরবানী করেছেন, তা বাস্তবায়নের জন্য আমাদের শপথ নিতে হবে।
 উল্লেখ্য, ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হককে প্রধান উপদেষ্টা করে ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলামকে সভাপতি ও অতিরিক্ত সচিব(গ্রেড-১, পিআরএল) মহঃ মনিরুজ্জামানকে মহাসচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ(২০২৫-২০২৬) গঠন করা হয়। 
 বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন। যা কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সরকারী ও বেসরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত। 
ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো :-
১। ভ্রাতৃত্ব ও নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়ার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তোলা;
২। কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিতপূর্বক সদস্য ও তাদের পরিবারের জন্য সহায়তা ও সুযোগ তৈরি করা;
৩। সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নকে উৎসাহিত করে শিক্ষা, সংস্কৃতি, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে অবদান রাখা;
৪। কৃতি সদস্যদের সম্মাননা প্রদান ও পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি করা; এবং
৫। কর্মকর্তাদের সঙ্গে সমাজের সেতুবন্ধন রচনার মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়ার ঐতিহ্য ও মূল্যবোধ প্রতিফলিত করা। 
 ফোরাম বিশ্বাস করে যে ঐক্য, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়ার কর্মকর্তারা জাতীয় পর্যায়ে পেশাগত উৎকর্ষতা ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
 

সরকার দেশের জনগণকে দক্ষ-নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন উপহার দেবে----জনপ্রশাসন উপদেষ্টা
গণমাধ্যমকে স্বাধীনতা না দিলে তাদের সৃজনশীলতা থাকবে না------তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বশেষ সংবাদ