রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল ২৬শে সেপ্টেম্বর রাতে শহরের সজ্জনকান্দা এলাকায় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ নির্বাচন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, সাবেক জেলা যুবদলের নেতা শাহীন খান, জেলা যুবদলের আহ্বায়ক সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম খায়রু, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান রাজিব, তরুণ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) মাসুদ রানা, জেলা তরুণ দলের সভাপতি রিফাত বিন আসাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ খালিদ আল মামুন, সহ-সভাপতি এ্যাডঃ বিটু খন্দকার, হিরোক খান, সাধারণ সম্পাদক তুরান হাসান টুটুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান, সহ-সাধারণ সম্পাদক আরিফ ইমতিয়াজ ইভান, মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এস এম মোনায়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না, আরিফুল ইসলাম অপু ও দপ্তর সম্পাদক হৃদয় সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ নির্বাচন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আজকে আমরা তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলাম। আজকের এই দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। একই দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠেন সেই জন্য প্রার্থনা করছি। একই সাথে দেশনায়ক তারেক রহমান যাতে বাংলাদেশে অতিসত্বর ফিরে আসেন এবং দেশের গণতন্ত্রের এই অভিযাত্রায় তিনি যে নেতৃত্ব দিয়েছেন সেটার পূর্ণতা প্রাপ্তির জায়গার মধ্যে দিয়ে তিনি বাংলাদেশে এসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভিতর দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন সেই প্রত্যাশা করছি।
তিনি বলেন, শিষ্টাচার ও দায়িত্ববোধের জায়গা থেকে আজকের এই তরুণ দল আগামী দিনে পরিচ্ছন্ন রাজনীতি করবে এটাই আমার তাদের কাছে প্রত্যাশা।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কেক কেটে তরুণ দলের নেতৃবৃন্দকে খাইয়ে দেন।



