ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
পাংশা মডেল মসজিদ থেকে চুরি হওয়া মোটর সাইকেল বরিশাল থেকে উদ্ধার করলো র‌্যাব
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৯-২৮ ১৫:৫৯:৩৬

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল বরিশাল থেকে উদ্ধার এবং আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ২জন সদস্যকে গ্রেপ্তার করেছে।
 গতকাল ২৮শে সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার।
 গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মোঃ আব্দুল মালেক সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম রনি(৩১) ও একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল(৩০)।
 জানা গেছে, গত ২৬শে সেপ্টেম্বর দুপুর ১টার পাংশা মডেল মসজিদের নিচতলায় গ্যারেজে রাখা মোঃ আতিকুর রহমান কুতুব(৩৩) এর একটি সাদা ও গোলাপী রঙের সুজুকি জিক্সার এসএফ মোটর সাইকেল যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা, কে বা কারা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
 এ ঘটনায় গত ২৭শে সেপ্টেম্বর ভুক্তভোগী আতিকুর রহমান বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন।
 এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি টিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় অভিযান চালিয়ে গত ২৭শে সেপ্টেম্বর বিকাল পৌনে ৫টার দিকে বরিশাল জেলার গৌরনদী মডেল থানার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা চোর চক্রের ২জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটর সাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
 র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার জানান, পাংশা মডেল মসজিদ থেকে মোটর সাইকেল চুরি হলে এ ঘটনা মামলা দায়ের হয়। পরে আমরা অভিযান চালিয়ে বরিশাল থেকে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়।
 তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 রাজবাড়ীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
 মিজানপুরে বজ্রপাতে পিতা  নিহত॥শিশু কন্যা আহত
 গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ