রাজবাড়ী জেলার গোয়ালন্দে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকর্মীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড তথা ৬দফা দাবী দ্রুত বাস্তবায়ন ও জরুরি ব্যবস্থা গ্রহণে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ৩০শে সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সরকারী স্বাস্থ্য পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ, বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি হাফিজা সুলতানা, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানাসহ গোয়ালন্দ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



