ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়নের সেমিনার উপলক্ষে প্রস্তুতি সভা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-১৫ ১৪:২৬:৩৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে সেমিনার উপলক্ষে গতকাল ১৫ই নভেম্বর সকালে প্রস্তুতি সভা পৌর ইংলিশ মার্কেটে দ্বিতীয় তলায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি রাজবাড়ী জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
 সভায় প্রধান অতিথি হিসেবে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 এছাড়াও নারী নেত্রী ও সিনিয়র আইনজীবী এডঃ দেবাহুতী চক্রবর্তী, সভায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি সালাম তাসির, সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, বাস্তবায়ন কমিটির সমন্বয়ক এটিএম আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ হিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোকন মাহমুদ ও ডাঃ এ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, আগামী ২২শে নভেম্বর দিনব্যাপী শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেনশন সেন্টারে পাংশা উপজেলায় পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে এক সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সেই সেমিনারকে সফল করার জন্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী জেলা কমিটিকে দিকনির্দেশনা দেন।

 

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
 রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স  অভিযানে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার-৪জন
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
সর্বশেষ সংবাদ