ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
সিংগা নিজাতপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-১২ ১৪:৩০:৩১

 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১২ই জানুয়ারী বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে সিংগা নিজাতপুরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 স্বেচ্ছাসেবক দলের নেতা জহিরুল ইসলাম নুরুন্নবীর সঞ্চালনায় এসময় দাদশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন গাজী, সহ সাধারণ সম্পাদক আহম্মদ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম মুন্সি, দাদশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজ্জাক, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জালাল শেখ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আকবর খান ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আঃ বাতেন মুন্সি প্রমূখ উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপোসহীন ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কাজী আলী।

 

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে  মাদকসেবীর ১৫দিনের কারাদন্ড
প্যারোলে মুক্তি পেয়ে রাজবাড়ীর ভবানীপুরে পিতার জানাযাতে অংশ নিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী
নবনিযুক্ত প্রতিমন্ত্রী খৈয়মকে দৈনিক  মাতৃকণ্ঠ’র পক্ষ থেকে ফুলেল অভিনন্দন
সর্বশেষ সংবাদ