ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের পরিচয়পত্র পেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-১৫ ১৩:৫৮:৫৯

 বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গতকাল ১৫ই জানুয়ারী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। 
 গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দুতাবাসের এক বিবৃতিতে বলা হয়, পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারীত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুই দেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এবং আমাদের দুই দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসাথে কাজ করেছি। এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী।”

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস তারেক রহমানের
নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব নিরপেক্ষতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করবে---আইজি
আসন্ন নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার---মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
সর্বশেষ সংবাদ