ঢাকা শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
রাজবাড়ীতে সৎ, যোগ্য নেতৃত্বের বিকাশ ও দায়িত্বশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-১৭ ১৪:২৪:০১

 রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সৎ, যোগ্য নেতৃত্বের বিকাশ ও দায়িত্বশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ১৭ই জানুয়ারী সকালে শহরের নান্নু টাওয়ারের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
 রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল ফয়েজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক গাজী আহসান হাবীব।
 এ সময় বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন।
 বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ২০১৫ সালের পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত।
 এ সময় সম্মানীত অতিথি হিসেবে রাজবাড়ী জেলা ও উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠন নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
 প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো সংগঠন বা জাতি সফল হতে পারে না। সৎ ও যোগ্য নেতৃত্ব সামাজিক অনাচার দূর করে এবং একটি সুস্থ সমাজ গঠনে সাহায্য করে। প্রশিক্ষণের মাধ্যমে নেতারা তাদের কর্মপরিধি ও প্রভাব বাড়াতে পারেন।

 

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ ৩জনের জেল ও জরিমানা
ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ সংবাদ