ঢাকা শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
যুবদলকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-১৮ ১৪:৩১:৩১

 রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া মোঃ আবুল হাসেম সুজন(৫৪) যুবদলের কেউ না বলে জানিয়েছে রাজবাড়ী জেলা যুবদল।
 গতকাল ১৮ই জানুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট।
 সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মোঃ আবুল হাসেম সুজন নামে জনৈক এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াতে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যাকে যুবদল নেতা পরিচয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে।
 প্রকৃতপক্ষে মোঃ আবুল হাসেম সুজন ব্যক্তিগত কারণে ২০১৯ সালের ২৮শে জানুয়ারী রাজবাড়ী শহরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। যা দৈনিক মানবজমিনসহ জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সুজনের সাথে যুবদলের দূরতম কোনো সম্পর্ক নেই।
 তাই আজ থেকে প্রায় ৭বছর পূর্বে পদত্যাগ করা এই ব্যক্তিকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। জাতীয়তাবাদী যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকা-কে প্রশ্রয় দেয় না।
 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকান্ড চালানোর সুযোগ নেই। তাই অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।
 এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল খায়রু, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা ও জেলা যুবদলের নেতা রকিব হাসান মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ ৩জনের জেল ও জরিমানা
ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ সংবাদ