ঢাকা শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
সুজনের ফাঁসির দাবিতে গোয়ালন্দ মোড়ে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-১৮ ১৪:৩১:৪৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে কর্মরত পাম্পের কর্মচারী রিপন সাহা (২৯)কে গাড়ি চাপা দিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িত আবুল হাশেম সুজন ও কামাল হোসেন সরদারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৮ই জানুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সকল ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মন্ডল, গোয়ালন্দ মোড়ের ব্যবসায়ী গোলাম মহসিন, জাহিদুর রহমান ও নজরুল দেওয়ানসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
 মানববন্ধনে বক্তারা বলেন, তেলের পাম্পের কর্মচারী রিপন সাহা হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত আবুল হাসেম সুজনকে দ্রুত বিচার আইনের ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।
 উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারী ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে আবুল হাশেম সুজন তার ব্যবহৃত জিপ গাড়িতে ৫ হাজার টাকার তেল নিয়ে টাকা পরিশোধ না করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টাকা আদায়ের উদ্দেশ্যে অয়েলম্যান রিপন সাহা গাড়িকে পথরোধ করতে গেলে গাড়ি দিয়ে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হয়।
 এ ঘটনায় রিপন সাহার ছোট প্রতাপ সাহা বাদী হয়ে থানায় হত্যা ও প্রতারণা মামলা করলে পুলিশ গাড়ির মালিক ঠিকাদার আবুল হাসেম সুজন(৫৫) এবং গাড়ি চালক মোঃ কামাল হোসেন সরদার (৪৩)কে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এর মধ্যে গাড়ি চালক কামাল হোসেন সরদার ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পরে বিজ্ঞ আদালত তাদের ২জনকে জেল হাজতে প্রেরণ করেছে।

 

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ ৩জনের জেল ও জরিমানা
ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ সংবাদ