জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘ভোটের রিকশা’ ক্যাম্পেইন শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীতে যাত্রা শুরু করেছে ভোটের রিকশা।
গতকাল ২২শে জানুয়ারী সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু হয় ভোটের রিকশা কার্যক্রম। বর্ণিল ভোটের রিকশার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, জেলা সমবায় অফিসার সেলিনা পারভীনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভোটের রিকশা রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নে পর্যায়ক্রমে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সচেতনতামূলক ও ভোটার উদ্বুদ্ধকরণ বিভিন্ন প্রচার কার্যক্রম বাস্তবায়ন করবে।



