ঢাকা শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
রাজবাড়ী-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী হারুনের নির্বাচনী প্রচারণা শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৬-০১-২২ ১৪:০৬:১৫

 গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গতকাল ২২শে জানুয়ারী পাংশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান, পাংশা শাহজুঁই(রঃ) মাজার শরীফ জিয়ারত এবং বাহাদুরপুর ইউপির তারাপুর গোরস্থানে মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন অর রশিদ।
 গতকাল সকাল ১০টায় পাংশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউর করিম রিংকু। এ সময় রাজবাড়ী জেলা বিএনপি, পাংশা উপজেলা বিএনপি, পাংশা পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 পাংশা শাহজুঁই(রঃ) মাজার শরীফে দোয়া পাঠ করেন হাফেজ মোঃ জিল্লুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর মোঃ আব্দুল বাতেন। তারাপুর গোরস্থানে কবর জিয়ারত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।
 এরপর পর্যায়ক্রমে বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর, রঘুনন্দনপুর, পাটিকাবাড়ী, মেঘনা, সেনগ্রাম ও বাহাদুরপুর বাজারে নির্বাচনী পথসভায় রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন আর রশিদ বক্তব্য রাখেন। বাহাদুরপুর ইউনিয়নে পথসভা শেষে করে তিনি মাছপাড়া ইউপির বিভিন্ন গ্রামে পথসভায় বক্তব্য রাখেন।
 এসব অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি ও মোঃ হাফিজুর রহমান, পাংশা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এডভোকেট শাহিনুল ইসলাম, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, বিএনপি নেতা ফজলুল হক টুকু, জাহিদুল ইসলাম, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মিয়া, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমীন ও সদস্য সচিব সেলিম সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ ৩জনের জেল ও জরিমানা
ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ সংবাদ