রাজবাড়ী পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে গতকাল ২৩শে জানুয়ারী দিনব্যাপী গণসংযোগ করেছে নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী খৈয়মের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বড় ছেলে জেলা বিএনপির নেতা অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত, মেজ ছেলে অর্ক নেওয়াজ মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।



