ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী খৈয়মের পক্ষে ভোট চাইলেন ছাত্রদলের আহ্বায়ক রোমান
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-২৩ ১৪:৪৯:২৮

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
 গতকাল ২৩শে জানুয়ারী রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকান্দ পল্লীতে অনির্বান যুব সংঘের আয়োজনে সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে গিয়ে তিনি ধানের শীষের প্রার্থী খৈয়মের পক্ষে ভোট চান।
 অনিবার্ণ যুব সংঘের সভাপতি রকি কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাজবাড়ী-১ আসনে লড়বেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এই নির্বাচনে আপনাদের সন্তানকে শিক্ষার সম্প্রসারণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, এই শহরের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে রাজবাড়ীবাসীর উন্নয়ন করার সুযোগ দেওয়ার আহবান জানান।
 তিনি বলেন, আমরা চাই এই শহরকে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত রাখতে এই শহরের অভিভাবকতুল্য যিনি রাজবাড়ী পৌরসভার উন্নয়নের রূপকার, সাবেক তিনবারের সফল পৌর মেয়র আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ধানের প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আহ্বান জানাই আগামী ১২ তারিখ ব্যালটে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে জয়যুক্ত করবেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জয়যুক্ত হলে এই শহরকে তিনি সন্ত্রাসমুক্ত রাখবে, এই শহরকে উন্নয়নের শিকড়ে পৌঁছে দিবে, নদী শাসন করে এ জেলাকে নদী ভাঙন থেকে রক্ষা করবে।
 তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এদেশের মানুষ ফ্যামিলি কার্ড পাবে। মানুষ তার নিরাপত্তা ফিরে পাবে।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সচিব বাসুদেব মন্ডল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক রাজেশ কুমার মন্ডল, সাবেক সভাপতি রবি লাল দাস, বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির সাবেক সভাপতি ডাঃ সুশীল সরকার, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সদস্য সচিব গৌতম দাস, বিবেকানন্দ পল্লীর শিব ও কালী মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র দাস, বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির আহ্বায়ক রতন কুমার দাস, সাবেক সভাপতি রবি কুমার দাস ও বর্তমান কমিটির সদস্য সচিব উজ্জ্বল লাল দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে  মাদকসেবীর ১৫দিনের কারাদন্ড
প্যারোলে মুক্তি পেয়ে রাজবাড়ীর ভবানীপুরে পিতার জানাযাতে অংশ নিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী
নবনিযুক্ত প্রতিমন্ত্রী খৈয়মকে দৈনিক  মাতৃকণ্ঠ’র পক্ষ থেকে ফুলেল অভিনন্দন
সর্বশেষ সংবাদ