রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিঙ্গা বাজারে গতকাল ২৩শে জানুয়ারী রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আক্তারুজ্জামান, জেলার বায়তুল মাল সম্পাদক ফেরদৌসুর রহমান, জেলা ইউনিট সদস্য হাফেজ মোবারক মিজি, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মামুন, পৌর যুব বিভাগের সেক্রেটারী ইব্রাহিম ও সদর উপজেলা যুব বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম করার আহ্বান জানান।



