ঢাকা শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
দাদশীতে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-২৪ ১৪:২৩:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 গতকাল ২৪শে জানুয়ারি দিনব্যাপী দাদশী ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ড, গ্রাম, পাড়া ও মহল্লায় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান খৈয়ম। এ সময় তিনি পৃথক ৪টি স্থানে পথসভায় অংশ নেন।
 দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 দাদশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফকির আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, দাদশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুন্সি,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম নুরুন্নবী, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-মহাসচিব আকবর খান সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, দাদশী ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 নির্বাচনী প্রচার প্রচারণাকালে ও পথসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দাদশী ইউনিয়নের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ ৩জনের জেল ও জরিমানা
ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ সংবাদ