ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
দৌলতদিয়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এডঃ নূরুল ইসলামের গণসংযোগ
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০১-২৯ ১৪:২১:১৭

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে।
 গতকাল ২৯শে জানুয়ারি সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে এডঃ মোঃ নূরুল ইসলাম গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশাপাশি ধনী-দরিদ্র, গ্রাম-শহর, মাঠের মানুষের বাড়ি বাড়ি ও দ্বারপ্রান্তে ছুটে গিয়ে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
 দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা যৌনপল্লীর বাসিন্দা রয়েছে তারা কেউ আমাদের কারো মা, বোন, কন্যা ও আত্মীয়-স্বজন বসবাস করে। প্রথম তারা মায়ের জাতি, এই মর্যাদা আমরা দিতে চাই। তাদের কর্মসংস্থান, নিরাপত্তা, চিকিৎসা, আবাসস্থল, এগুলো সবই মৌলিক দায়িত্ব পালন করব বলে আমরা মনে করি। তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা গ্রহণ করব। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়েত ইসলামী ক্ষমতায় গেলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
 গণসংযোগকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম মীর মালত, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলার এনসিপির নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

 

বালু কাটা বন্ধসহ চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের
কালুখালীর চর শ্রীপুরে কৃষকের লীজি জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ