বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল ৩০শে জানুয়ারী বিকেলে সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সুলতানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ শাফিদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান, জেলা বায়তুলমাল সেক্রেটারী ফেরদৌস রহমান, সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন ও সদর উপজেলার সেক্রেটারী মামুনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
পথসভায় সংসদ সদস্য প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে সকলের কাছে ভোট চান।



