ঢাকা শনিবার, এপ্রিল ৪, ২০২৬
নবীন-বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদের মাধ্যমে সমাপ্ত হলো ইয়াছিন স্কুলের ৩দিনব্যাপী অনুষ্ঠ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০২-০৫ ১৪:৪১:০১

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজবাড়ী শহরর ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী অনুষ্ঠান।
 গত ৩রা ফেব্রুয়ারী সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) কাজী এজাজ কায়সার।
 ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোফাজ্জল হোসেন আব্বাসীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মুনির, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক ও রাজবাড়ী জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ তৈয়্যবী বক্তব্য রাখেন।
 জানা গেছে, এবার তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল।
 প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম সহ অন্যান্য অতিথিরা। 
 দ্বিতীয় দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভি জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাঈদা খানম। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ১ হাজার ৬০০ জনকে দুপুরে আপ্যায়ন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
 তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে ছিল ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এ সময় ২২০ জন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ৩৭১ জন এসএসসি পরীক্ষার্থীদেরকে বিদায় জানানো হয়। সবশেষে স্কুলের মঙ্গল কামনায় ও দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে স্কুলে ছিলো এক উৎসবের আমেজ।
 এ বিষয়ে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন বলেন, তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে। এছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি ও তাদের বিভিন্ন পারফরম্যান্স অনুষ্ঠানে আরও ভিন্নমাত্রা যোগ করে।

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ ৩জনের জেল ও জরিমানা
ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ সংবাদ