ঢাকা শনিবার, এপ্রিল ৪, ২০২৬
রামপুরের তিন ফসলী জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি হচ্ছে
  • রফিকুল ইসলাম
  • ২০২৬-০২-০৫ ১৪:৪১:২৮

রাজবাড়ী সদর উপজেলার রামপুর এলাকায় তিন ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। 
 গতকাল বৃহস্পতিবার ১৮/২০টি ড্রাম ট্রাকে বেকু মেশিন দিয়ে মাটি কেটে পরিবহন করতে দেখা যায়। ফলে এলাকার গ্রামীণ পাকা সড়ক মাটির ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। 
 আলী ইউনিয়ন পরিষদের ভূমি কর্মকর্তা চঞ্চল কুমার চক্রবর্তী জানান, উক্ত মাটি কাটার স্থানটি শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর মৌজায়। 
 স্থানীয়রা জানায়, কবীর ও বাবু নামক ২যুবক দীর্ঘদিন যাবৎ উক্ত ফসলী জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। সরকার ফসলী জমি থেকে মাটিকাটা নিষিদ্ধ করিলেও প্রভাবশালীরা প্রশাসনের সহযোগিতায় দিন রাতে অবাধে মাটি কাটছে। যাদের দেখার কথা তারা দেখেও না দেখার ভান করে চলছে। খানখানাপুর এলাকা থেকে পুলিশ গভীর রাতে সম্প্রতি একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক ফাঁড়িতে আটক করে রাখে। ২দিন পর উক্ত ট্রাক ছাড়া পেয়ে পুনরায় ফসলী জমির মাটি পরিবহন করছে। 
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় জানান, অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। 

 

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ ৩জনের জেল ও জরিমানা
ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ সংবাদ