ঢাকা শনিবার, এপ্রিল ৪, ২০২৬
রামকান্তপুর ইউপিতে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী পথসভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০২-০৫ ১৪:৪২:০৭

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল ৫ই ফেব্রুয়ারি সন্ধ্যা মাটিপাড়ার কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 রামকান্তপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, কর্ণেল(অবঃ) রাহাত নেওয়াজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল ফয়েজের সঞ্চালনায় এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসহ ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আসন্ন নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

 

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীসহ ৩জনের জেল ও জরিমানা
ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ সংবাদ