ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
পাংশায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দোয়া ও ইফতার মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-০৬ ১৪:১৮:২৯

 রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ বিশ^াস কমিউনিটি সেন্টারে গতকাল ৬ই মার্চ রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 সংস্থার সভাপতি মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার প্রমূখ বক্তব্য রাখেন।
 স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মাসুদ আহম্মেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল হোসেন।
 পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান, সংস্থার সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, প্রশাসনিক সচিব গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন ও সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 রাজবাড়ীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
 মিজানপুরে বজ্রপাতে পিতা  নিহত॥শিশু কন্যা আহত
 গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ