ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা সামাদ মোল্লার ইন্তেকাল॥রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৩-০৬ ১৪:২২:১৮

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লা(৭৭) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকি পাড়া গ্রামের মরহুম মহর আলী মোল্লার জেষ্ঠ্য পুত্র।
 গতকাল ৬ই মার্চ বাদ জুম্মা স্থানীয় বরাট গার্লস হাইস্কুল মাঠে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুনতাসির হাসান খান এবং গোয়ালন্দ ঘাট থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে জানাযা শেষে এলাইল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
 তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, বন্ধু ও শুভাকাঙ্খী রেখে যান।
 পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সামাদ মোল্লা  দীর্ঘ ১মাস ইউনাইটেড হসপিটালের সিসিইউতে ভর্তি থেকে কিডনি অপারেশন শেষে কেয়ার হাসাপাতালের সিসিউইতে আরো দুই সপ্তাহ ভর্তি থাকেন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে তার অনুরোধে পরিবারের সদস্যরা ৫দিন আগে তাকে বাড়িতে নিয়ে আসেন।
 গত ৫ই মার্চ রাত ১০টার দিকে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 তার মৃত্যুতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

 রাজবাড়ীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
 মিজানপুরে বজ্রপাতে পিতা  নিহত॥শিশু কন্যা আহত
 গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ