প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ই মার্চ সকাল ১০টায় রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন।
একই সময়ে দেশের আরো ১৪টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে।
ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্বাচিত প্রথম ১৪টি স্থানের মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামকে নির্ধারণ করেছে সরকার।
এদিন পাংশা উপজেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,এমপি। এছাড়াও উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ হারুন ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।



