ঢাকা সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ফকীর আব্দুর রাজ্জাকের চেহলাম অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-০৪ ১৩:৩৯:২০

খ্যাতিমান সাংবাদিক-কলামিস্ট-রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ফকীর আব্দুর রাজ্জাকের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ৪ঠা ডিসেম্বর দুপুরে (বাদ জুম্মা) মরহুমের বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী(পদমদী) গ্রামের নিজ বাড়ীতে এই চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুমের বড় ভাই বিশিষ্ট লেখক-গবেষক ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আবদুর রশীদ চিশ্তী। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

  উল্লেখ্য, খ্যাতিমান সাংবাদিক-কলামিস্ট-রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর রাজ্জাক(৭৪) গত ২৫শে অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ বাড়ী গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

রাজবাড়ী রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান সালাম মিয়ার দায়িত্ব গ্রহণ॥১ম সভায় বেরিয়ে এলো থলের বিড়াল
জাতীয় আইনগত সহায়তা দিবস কাল॥রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি
 রাজবাড়ী হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু
সর্বশেষ সংবাদ