ঢাকা শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম রাজবাড়ীতে আসছেন কাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-০৬ ১৫:১১:০০

 বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে আগামী ৯ই এপ্রিল সকাল সাড়ে ৯টায় রাজবাড়ীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক সেমিনার ও কর্মশালা সার্কিট হাউজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
 উক্ত সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। 
 জানা গেছে, আগামী ৯ই এপ্রিল সেমিনার ও কর্মশালা উদ্বোধনী পর্বে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রিপোর্টিং ও রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত। পরে কর্মশালার উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
 কর্মশালায় স্বাগত বক্তব্য রাখবেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। এরপর পরিচিত পর্ব অনুষ্ঠিত হবে। পরিচিতি পর্ব শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন রাজবাড়ীর পুলিশ সুপার। এরপর সভাপতির বক্তব্য রাখবেন জেলা প্রশাসক।
 প্রশিক্ষণ পর্বের ১ম সেশনে “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব” সম্পর্কে আলোচনা করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(উপসচিব) মোঃ আব্দুস সবুর।
 ২য় সেশনে প্রধান অতিথি হিসেবে “গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়” সম্পর্কে আলোকে করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এরপর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। প্রশ্নোত্তর পর্ব শেষে সার্টিফিকেট বিতরণ করা হবে। 
 জানা গেছে, এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করবে।
 এদিকে সেমিনার ও কর্মশালায় অংশ নিতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম আগামী ৮ই এপ্রিল বিকেল ৪টায় সড়ক পথে রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। পরদিন ৯ই এপ্রিল কর্মশালায় অংশগ্রহণ করেবেন এবং ওই দিন বিকেলে তিনি ট্রেনযোগে ঢাকায় পৌঁছাবেন।

 

সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কার কার্যক্রম শুরু করবে --তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার ঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম রাজবাড়ীতে আসছেন কাল
সর্বশেষ সংবাদ