ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ারা বেগমের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-২৬ ০৬:৫৯:৩১

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিণী আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, আজ সকাল ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি স্বামী, তিন কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিএমএইচ থেকে আনোয়ারা বেগমের মরদেহ ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার সাঘাটাতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে বলে স্বপন কুমার বিশ্বাস জানান।
তিনি জানান, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গত কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

সরকার দেশের জনগণকে দক্ষ-নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন উপহার দেবে----জনপ্রশাসন উপদেষ্টা
গণমাধ্যমকে স্বাধীনতা না দিলে তাদের সৃজনশীলতা থাকবে না------তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বশেষ সংবাদ