ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
বালিয়াকান্দির নারুয়া বাজারে ২জন ব্যবসায়ীকে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৫-০৮ ১৫:২৫:০২
বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে গতকাল ৮ই মে দুপুরে ২জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর -মাতৃকণ্ঠ।

বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের ২জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
  গতকাল ৮ই মে দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 
  অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় নারুয়া বাজারের মতিয়ার স্টোরের মালিককে ১হাজার টাকা ও মাসুদ স্টোরের মালিককে ৪হাজার টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে রমজান মাসে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।  

বালু কাটা বন্ধসহ চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের
কালুখালীর চর শ্রীপুরে কৃষকের লীজি জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ