ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
কালুখালীর বোয়ালিয়া ও কালিকাপুর ইউনিয়নের ভাতা’র অর্থ বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৫-১০ ১৮:৫০:৩৩
কালুখালী উপজেলার সোনালী ব্যাংকের কালুখালী শাখায় গতকাল ১০ই মে সকালে বোয়ালিয়া ও কালিকাপুর ইউনিয়নের প্রায় ২হাজার কার্ডধারী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতা’র অর্থ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

কালুখালী উপজেলার বোয়ালিয়া ও কালিকাপুর ইউনিয়নের সরকারী সামাজিক নিরাপত্তা কর্মসূচীর প্রায় ২হাজার কার্ডধারী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতা’র অর্থ বিতরণ করা হয়েছে। 
  গতকাল ১০ই মে সকালে সোনালী ব্যাংকের কালুখালী শাখায় তাদের মধ্যে এই ভাতা’র অর্থ বিতরণ করা হয়। এ সময় কালুখালী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলীসহ সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
  উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বোয়ালিয়া ও কালিকাপুর ইউনিয়নের কার্ডধারী ভাতাভোগীদের মধ্যে আগামী জুন মাস পর্যন্ত ভাতা’র অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের ভাতাভোগীদের মধ্যেও একইভাবে ভাতা’র অর্থ বিতরণ করা হবে। 

বালু কাটা বন্ধসহ চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের
কালুখালীর চর শ্রীপুরে কৃষকের লীজি জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ