রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের ২জন আসামী গ্রেফতার হয়েছে। গত ৪ঠা মার্চ রাতে থানা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-পাংশা উপজেলার পারনারায়ণপুর গ্রামের মকবুল আলী মন্ডলের ছেলে মুরাদ হোসেন মন্ডল ও কুলানগর গ্রামের ছাত্তার প্রামানিকের ছেলে বাদশা প্রামানিক। গতকাল ৫ই মার্চ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।



