ঢাকা সোমবার, মার্চ ৩০, ২০২৬
বালিয়াকান্দিতে পেঁপে গাছের সাথে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৮-১০ ১৪:৫৮:১২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে পেঁপে গাছের সাথে গলায় ফাঁস নিয়ে গত ৯ই আগস্ট রাতে আজাহার শিকদার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। 
  নিহত আজাহার শিকদার বাধুলী খালকুলা গ্রামের সোবাহান শিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেছেন।
  জানা গেছে, নিহত আজাহার শিকদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে সে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে আর বাড়ীতে না ফেরেনি। পরের দিন(বুধবার) সকালে বাড়ীর পাশের একটি পেঁপে গাছের সাথে পাঞ্জাবী দিয়ে গলায় ফাঁস নেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

 পাংশায় পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার
বালিয়াকান্দির জামালপুর বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় মোবাইল কোর্টে ব্যবসায়ীর জরিমানা
দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় পদ্মা নদীতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
সর্বশেষ সংবাদ