রাজবাড়ী জেলার পাংশায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত আসামী মোঃ রতন (২৫)কে পাংশা মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ২৯শে মার্চ ভোরে পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাসিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ র্যাব-৬ এর সহযোগিতায় ঝিনাইদহ সদর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামী মোঃ রতন(২৫) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের মোঃ আসাদুলের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রতন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৭) ধারায় দায়ের করা মামলা নং-২ এর এজাহারভুক্ত আসামী।


