ঢাকা মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন আজ॥দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২১ জন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৩-৩০ ১৬:৩০:৫৯

 রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন আজ ৩১শে মার্চ তারিখে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে দুইটি প্যানেল থেকে ৬টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
 জানা গেছে, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী জোট হয়ে এবার একটি প্যানেল করেছে। প্যানেলটির নাম সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ(ইউ.এল.এফ)। এই প্যানেলে বারী-রিপন-রাজ্জাক (২) নেতৃত্ব দিচ্ছে। 
 অপরদিকে রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ নামে আরেকটি প্যানেল করা হয়েছে। এই প্যানেলে মোস্তফা-রফিক- বিপ্লব নেতৃত্ব দিচ্ছে।
 সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ(ইউ.এল.এফ) থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছে এডঃ কাজী আব্দুল বারী(কুটিন), সহ-সভাপতি পদে এডঃ আব্দুল হাকিম খান রিপন, সাধারণ সম্পাদক পদে পুনরায় প্রতিদ্বন্দ্বীতা করছে এডঃ মোঃ আব্দুর রাজ্জাক(২), সহ-সম্পাদক পদে এডঃ মোঃ আব্দুর রাজ্জাক ও এডঃ মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদক পদে এডঃ এম এম শাহরিয়ার জামান রাজীব, সদস্য পদে এডঃ মোঃ মোশারফ হোসেন, এডঃ আব্দুল্লাহ আল আমান, এডঃ মোঃ রনজু বিশ্বাস, এডঃ মোঃ ওলিউল্লাহ শিকদার চঞ্চল ও এডঃ মোঃ হান্নান আহমেদ।
 অপরদিকে রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদের (মোস্তফা-রফিক-বিপ্লব) পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছে এডঃ এ.টি.এম মোস্তফা, সহ-সভাপতি পদে এডঃ মোঃ রফিকুল ইসলাম, সম্পাদক পদে এডঃ বিপ্লব কুমার রায়, সহ-সম্পাদক পদে এডঃ মোঃ আরব আলী ও এডঃ মনোয়ারা খাতুন, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে এডঃ মাহবুবর রহমান এবং সদস্য পদে এডঃ মোঃ শরিফুল ইসলাম, এডঃ তুষার কান্তি সরকার, এডঃ মোঃ শফিউল রেজা তপন ও এডঃ গোলাম মোস্তফা।
 রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এডঃ অশোক কুমার সাহা বলেন,  আজ ৩১শে মার্চ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এবার দুইটি প্যানেল থেকে ৬ টি পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এবারের নির্বাচনে ২১৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
 জানা গেছে, এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এডঃ অশোক কুমার সাহা এবং নির্বাচন কমিশনার হিসেবে এডঃ মোঃ মারুফুল হাসাম শামীম ও এডঃ মোঃ ওবায়দুর রহমান দায়িত্ব পালন করছেন।
 উল্লেখ্য গত ২৯শে জানুয়ারী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত হয়ে যায়।

 

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন আজ॥দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২১ জন
জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে পাংশায় অভিযানে বিক্রেতাকে জরিমানা
রাজবাড়ী জেলার ১০টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ
সর্বশেষ সংবাদ