রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান গতকাল ৩০শে আগস্ট বেলা ১২টায় তার অফিস কক্ষে পাংশার বিভিন্ন ব্যাংকের শাখা প্রধানদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিনিময় করেন। এ সময় তিনি ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন, সিকিউরিটি গার্ডদের অস্ত্র চালানো প্রশিক্ষণ ভেরিফিকেশন, জাল টাকার ব্যাপারে সতর্ক থাকা এবং গ্রাহকদের বড় অংকের টাকা উত্তোলনের ক্ষেত্রে থানা পুলিশকে অবগত করার উপর অনুরোধ জানান।



