পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে এক সময়ের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী পারাপারের গাড়ীর সংখ্যা অর্ধেকেরও কমে নেমে এসেছে। আগে যেখানে ফেরীতে ওঠার জন্য গাড়ীগুলোকে দীর্ঘ সিরিয়ালে অপেক্ষা করতে হতো এখন সেখানে ফেরীগুলোকেই গাড়ীর জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। ছবিটি গতকাল ৩রা সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়া ফেরী ঘাট থেকে তোলা।



