ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত ডিডিএলজি
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৯-১৯ ১৪:১৫:৫৭

রাজবাড়ীর  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ মাহাবুর রহমান শেখ গতকাল ১৯শে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার উজানচর  ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। 

   পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন নথিপত্র পরীক্ষা-নিরীক্ষাসহ যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি শান্তি ও সম্প্রীতির সাথে সুষ্ঠুভাবে আসন্ন দুর্গা পূজার উৎসব উদযাপনে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা এবং ইউপি সদস্যগণ ও সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ