ঢাকা মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে পাংশায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২২-১০-০২ ১৪:২৮:২৩

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশা পৌরসভার নারায়ণপুরের ভাই ভাই সংঘ ও মাতৃ মন্দিরের আয়োজনে গতকাল ২রা অক্টোবর বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

   পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর ২০ জন শিশু শিক্ষার্থী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অতিথি হিসেবে পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান, নাট্য পরিচালক লিটু করিম, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস.এম রাসেল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাংশায় আজ ১ম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ১২০১টি পরিবার
 বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬টি দোকান ভস্মিভূত
 পাংশার বিসমিল্লাহ টাওয়ারে পজেশন বঞ্চিত মালিকদের সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ