বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের আরোগ্য কামনায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদের উদ্যোগে গতকাল ২রা অক্টোবর বিকালে (বাদ আসর) সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির।



