ঢাকা মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
পাংশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন এডিসি
  • মোক্তার হোসেন
  • ২০২২-১০-০২ ১৪:২৯:৩০

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ গতকাল ২রা অক্টোবর রাতে পাংশা পৌরসভা এলাকার ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

জানা যায়, গতকাল ২রা অক্টোবর রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সময় ব্যাপী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় পূজা মন্দির, ভাই ভাই সংঘ পূজা মন্দির, দত্তপাড়া পূজা মন্দির ও নারায়নপুর (বৈরাগীপাড়া) নবারুন সংঘ পূজা মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান ও পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ প্রমূখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজ গোবিন্দ দে, ভাই ভাই সংঘ পূজা মন্দিরের সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন কুমার বিশ্বাস, নবারুন সংঘ পূজা মন্দিরের সহসভাপতি অলোক কুমার দাস প্রমূখ সংশ্লিষ্ট পূজামন্ডপে এডিসি মোঃ মাহাবুর রহমান শেখসহ প্রশাসনের কর্মকর্তাদের ফুলেল অভ্যর্থনা জানায়।

এডিসি মোঃ মাহাবুর রহমান শেখ শারদীয় দুর্গোৎসবে পাংশার পূজামন্ডপে আনন্দঘন পরিবেশ দেখে খুশি হন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা বজায় রাখার গুরুত্বারোপ করেন তিনি।

পাংশায় আজ ১ম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ১২০১টি পরিবার
 বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬টি দোকান ভস্মিভূত
 পাংশার বিসমিল্লাহ টাওয়ারে পজেশন বঞ্চিত মালিকদের সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ