ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
গোয়ালন্দে পুলিশের অভিযানে পলাতক ৩ আসামী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-০১ ১৩:৫৭:৪৮

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার হয়েছে। 

   গত ৩০শে নভেম্বর রাতে থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী এলাকার খয়ের আলীর ছেলে জহুরুল আলী, দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দিন মৃধার পাড়া এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে ডাবলু লাবলু মোল্লা এবং উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়া এলাকার নুরু শেখের ছেলে সুমন শেখ (৩০)।

   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের গতকাল ১লা ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ