ঢাকা রবিবার, মার্চ ২২, ২০২৬
ট্রেনের ছাঁদে ভ্রমণকালে কালিকাপুর রেল ব্রিজে ধাক্কা লেগে যুবক নিহত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৩-১৯ ১৮:৫৭:৫২

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণকালে কালিকাপুর ব্রিজের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে অজ্ঞাতনামা ১যুবক নিহত হয়েছে।
 গতকাল ১৯শে মার্চ দুপুরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
 স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল(শাটল) ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক কালিকাপুর ব্রিজে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে ট্রেনের ওপরই পড়ে থাকে। পরে ট্রেনটি দুপুর ২টা ৩৮মিনিটের দিকে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহটি নামানো হয়। এ ঘটনায় প্রায় ১২মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।
 এ বিষয়ে কালুখালী জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
 এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশের একটি টিম কালুখালীতে গিয়েছে। নিহতের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের আনার প্রক্রিয়া চলছে।

 

রাজবাড়ীতে বৃষ্টিতে ঈদের প্রধান জামাত পন্ড॥ অর্থের অপচয়রোধে স্থায়ী নির্মাণ প্যান্ডেল জরুরী
রাজবাড়ী শহরের বিভিন্নস্থানের পবিত্র ঈদুল ফিতরের জামায়াতের সময়সূচি
রাজবাড়ীতে সরকারী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন॥মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ